1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

আদালতে দোষ স্বীকার জঙ্গি সায়মনের: লেখক অভিজিৎ হত্যা মামলা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ৩.৫৪ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

অনলাইন::
লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেফতার মোজাম্মেল হোসেন সায়মন ওরফে শাহরিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সায়মন জানায়, তার সংগঠনের অন্য জঙ্গিদের সহযোগিতায় অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সে সরাসরি জড়িত ছিল। রবিবার ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সায়মন। এর আগে শনিবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর তুরাগের বাউনিয়ার বাদালদি এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ‘তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনস্পেক্টর ফজলুর রহমান আসামি সায়মনকে আদালতে নিয়ে যান। সায়মন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।’
ডিসি মাসুদুর রহমান আরও জানান, ‘‘আসামি মোজাম্মেল হুসাইন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লা বাংলা টিম) ইনটেলিজেন্স ও মিডিয়া উইং-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতো। এছাড়া সে ফেসবুক পেজ জঙ্গির সঙ্গে কথোপকথন, বালাকট মিডিয়া, আল হিকমা মিডিয়া, অনুসন্ধিৎসু মিডিয়ার পরিচালনার দায়িত্বে ছিল।’’ তিনি আরও বলেন, ‘সায়মন তার সংগঠনের অন্য জঙ্গিদের সহযোগিতায় অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।’
আদালতে সায়মন আরও জানায়, তাদের সংগঠনের বড় ভাইয়ের (মেজর জিয়া) নির্দেশে ও পরিচালনায় এ হত্যাকাণ্ডে তারা অংশ নেয়। অভিজিতের হত্যাকারীদের ভিডিও ফুটেজে প্রকাশিত আসামিদের অন্যতম ছিল সে। জুলহাস-তনয়, নিলয় ও দীপন হত্যাকাণ্ডসহ আনসার আল ইসলামের সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে সায়মন।’
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি একুশে বই মেলায় দুর্বৃত্তরা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক লেখক ও ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায়। দু’জনকে নির্মমভাবে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ রায় মারা যান। অভিজিতের স্ত্রী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বর্তমানে আমেরিকায় বসবাস করছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!