1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

হাওরে কাউকে দুর্নীতি করতে দেবনা: এমপি রতন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ১.৩৪ পিএম
  • ৭৬৯ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, আমার সামনে হাওরাঞ্চলে কোন দূর্নীতি হতে দিবনা। আমাদের হাওরের মানুষ সবাই ভাল মানুষ। তাদের অধিকার বঞ্চিত করলে কেউ পার পাবেনা। তিনি বলেন, আমি হাওরের জনগণের ভালবাসা চাই। জনগণের ভালবাসার কারণে আমি দুবার এমপি, হতে পেরেছি। এই মানুষের ভালবাসায় আমি বেঁচে আছি এবং মানুষের ভালবাসায় বেঁেচ থাকব ইনশাল্লাহ। দুর্নীতি রোধে হাওরাঞ্চলের মানুষকে সচেতন হতে হবেধর্মপাশা উপজেলার সেলবরষ আওয়ামী লীগের বর্ধিত সভায় শনিবার বিকেলে এসব কথা বলেন তিনি।
শনিবার বিকেলে বাদশাগঞ্জ বাজারের মাদ্রাসা রোডে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন শাহ। ছাত্রলীগ নেতা মহি উদ্দিন ফরহাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারন সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য শামীম আহম্মেদ মুরাদ, মোজাম্মেল হোসেন রোকন, সেলবরষ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকরাটি ইউপি চেয়ারম্যান ফেদৌসুর রহমান, ধর্মপাশা ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, অবসর প্রাপ্ত শিক্ষক নায়েব আলী, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলী আকবর, সেলবরষ ইউপি যবলীগের সভাপতি মো. দুলা মিয়া, যুবলীগ নেতা প্রভাষক আবু তৌহিদ জুয়েল, জেলা শ্রমিকলীগের সদস্য সাদেক হোসেন জিটু, সেলবরষ ইউপি ছাত্রলীগ সভাপতি মাইন উদ্দিন চৌধুরী. সাধারন সম্পাদক ইমন চৌধুরী, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন তালুকদার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!