1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

জামালগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ৮.৪৫ এএম
  • ৭৫৬ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ ::
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও পথসভায় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় সামনে থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইকবাল মার্কেটে এসে পথসভায় মিলিত হয়।
জামালগঞ্জ উপজেলার বিএনপি’র সভাপতি মো. নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা রোকন উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালী উল্লাহ সরকার, যুগ্ন সাধারন সম্পাদক মো. জুলফিকার চৌধুরী রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দী, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আলী আক্কাস মুরাদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ফারুকী, উলামাদলের সভাপতি মাও. আশিক নুর, ছাত্রদলের কলেজ শাখার সভাপতি শাহনেওয়াজ অপু প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!