1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্মপাশায় বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭, ৩.২২ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

রাজু ভুঁইয়া, ধর্মপাশা ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম আনুষ্টানিক ভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আরিফপুর গ্রামে এ সংগ্রহ শুরু হয়। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সুনামগঞ্জ জেলার যুগ্ন সাধারন সম্পাদক ও শাহ জালাল বিঞ্জান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারন সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মামুন ওর রশীদ শান্তু। সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাবু বিপ্লব তালুকদার, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আবে হায়াত’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানা বিএনপি’র সভাপতি মো. সবুজ মিয়া, সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, মোহনগঞ্জ পৌর যুবদলে সভাপতি জহিরুজ্জামান খান রনি, মধ্যনগর থানা যুবদলের আহবায়ক কামাল হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবদল নেতা ফরিদ মিয়া, ছাত্রদল নেতা হিল্লুল, সাজেদুল হক প্রমূখ। অপরদিকে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গলহা গ্রামে সদস্য সংগ্রহ ও নবায়নের কার্যক্রম উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহনগঞ্জ পৌর শাখা যুবদলের সাধারন সম্পাদক শফিকুল আলম, মধ্যনগর থানা যুবদলের নেতা সানোয়ার যুগ্ন আহবায়ক আলিম, মধ্যনগর থানা বিএনপি’র সদস্য মেহেদী হাসান, ছাত্রদলের আহবায়ক গোলাম সাইফুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন মিয়া প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!