1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলে পূণর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রম উদ্ধোধন করলেন এমপি রতন

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ১২.১৫ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

রাজু ভূঁইয়া, ধর্মপাশা::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান ২০১৮ এর নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের নিবন্ধন কার্যালয়ে নিবন্ধন অনুষ্ঠিত হয়। শুভ নিবন্ধন কার্যক্রম উধোধন করেন প্রাক্তন শিক্ষার্থী ও সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সভাপতিত্ব করেন পূর্ণমিলনী অনুষ্টানের কার্যকরি পরিষদের আহবায়ক শামসুদ্দিন আহমেদ। নিবন্ধন কমিটির সদস্য সচিব শাহ আব্দুল বারেক ছোটন’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কার্যকরি পরিষদের সদস্য সচিব আলাল উদ্দিন, নিবন্ধন উপকমিটির আহবায়ক শাহ জাহান কবির, দপ্তর উপ কমিটির আহবায়ক দেনিয়ার হোসেন খান পাঠান, প্রচার কমিটির আহবায়ক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, সদস্য সচিব ঝিনুক শঙ্খ দিপু, পরিবেশ সুরক্ষার উপকমিটির আহবায়ক জুলফিকার আলী ভুট্রো, ডকুমেন্টারী উপকমিটির সদস্য সচিব নূরুল হুদা মুকুল, আসন বিন্যাশ উপকমিটির আহবায়ক শাহ সাইপূল ইসলাম, আবাসন উপ কমিটির আহবায়ক বেনুয়ার হোসেন খান পাঠান,অভ্যাথনা উপ কমিটির আহবায়ক জহির উদ্দিন,স্মরনিকা উপ কমিটির সদস্য সচিব শাহ মো. এনামূল হক, আমন্ত্রণ উপকমিটির আহবায়ক এমদাদুল হক বকুল, সদস্য সচিব আনোয়ারুল হক, কার্যকরি পরিষদের সদস্যদের মাঝে শাহ এতেবার আলী, আবুল কালাম চৌধুরী, মো. ইঞ্জিল হক, দিলীপ কুমার শামন্ত, মো.দুলা মিয়া, হাবিবুর রহমান লিটন, নুরে আলম ঝিকু, আব্দুল নুর বকুল, অমরেশ চৌধুরী, আকমল হোসেন চৌধুরী বিপ্লব, মো. নূর মিয়া, সৈয়দ নুরুল ইয়াহিয়া শাহীন, আব্দুল মোনায়েম প্রমূখ। এমপি রতন বলেন, আমি অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আজ প্রথম নিবন্ধন করে গর্বিত বোধ করছি এবং সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম শুভ উদ্ধোন ঘোষণা করলাম। বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের ১৯৫০ ইং হতে ২০১৫ ইং সাল পর্যন্ত সকল প্রাক্তণ শিক্ষার্থীগণকে নিবন্ধন কার্যক্রমের আওতায় আনার জন্য নিবন্ধন উপ কমিঠিকে পরামর্শ প্রদান করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!