1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াই হবে প্রকৃত সমাধান: সুষমা স্বরাজ

  • আপডেট টাইম :: রবিবার, ২২ অক্টোবর, ২০১৭, ৩.১২ পিএম
  • ৫৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
মিয়ানমারের রাখাইন রাজ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতে উদ্বেগের কথা জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াই হবে একমাত্র সমাধান। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সাংবাদিকদের বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
আজ রবিবার (২২ অক্টোবর) ঢাকায় চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে একথা বলেন তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক চলে।
সুষমা স্বরাজ আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ভারত ও বাংলাদেশ ‘জিরো ট্রলারেন্স নীতিতে’ এক সঙ্গে কাজ করবে। এছাড়া বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ভারত দুই থেকে তিন গুণ বাড়াবে বলেও জানান তিনি।
এর আগে বেলা পৌনে ২টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান। কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!