1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

যাদুকাটা নদীতে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭, ২.৩৮ পিএম
  • ৫২৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন ও তার সহযোগিদের চাঁদাবাজী বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নদী তীরবর্তী মিয়ারচর এলাকাবাসী। শুক্রবার বিকেলে মিয়ারচর ফেরীঘাট সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ইদ্রিছ মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সভাপতি মধু মিয়া, সদস্য মকবুল হোসেন, সেতারা মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন চন্দ্র দাস যাদুঘাটা নদীতে বালু ও পাথরবাহী নৌকা থেকে প্রতি ফুটে এক টাকা করে চাঁদা আদায় করে প্রতিদিনি কয়েক লাখ লাখ টাকা আদায় করে আসছেন। ঐ পুলিশ কর্মকর্তার পছন্দের লোক ছাড়া কাউকে বালু উত্তোলন করতে দেয়া হয়না। এলাকার স্থানীয় শ্রমজীবীরা নদীতে বালু বা পাথর উত্তোলন করতে গেলে নৌকা আটকসহ নানাভাবে হয়রানী করা হয়। আওয়ামীলগনেতা ও বাদাঘাট ইউপি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের সহযোগিতায় এলাকায় একটি সিন্ডিকেট তৈরি করেছেন এই অসাধু কর্মকর্তা। তাদের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবাদ করলেই নেমে আসে নানাভাবে হয়রানী। অবিলম্বে অসাধু কর্মকর্তা তপন চন্দ্র দাস ও তার সহযোগিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান বক্তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!