1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সিলেটের তুখোর সাংবাদিক আবদুর রাহমান আর নেই

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ২.৫৬ পিএম
  • ৭৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দৈনিক কালের কন্ঠের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক আবদুর রাহমান (৪০) আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী এবং সাড়ে তিন বছর বয়সী এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আব্দুর রাহমান সিলেটের মূলধারার একজন সৎ, নিষ্টাবান ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। তিনি একটি বেসরকারি কলেজেও প্রভাষক হিসেবে কাজ করতেন।
সাংবাদিক আব্দুর রাহমানের মৃত্যুর খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার দীর্ঘদিনের সহকর্মীরা ভিড় করেন। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সাংবাদিক আবদুর রাহমান গত ৭-৮ মাস ধরে খাদ্যনালীতে ক্যান্সারে ভূগছিলেন।
আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আবদুর রাহমানের মরদেহ সিলেট প্রেসক্লাবে নিয়ে আসা হবে। সেখানে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো শেষে সকাল ১০টায় সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তাঁর গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের খুজগীপুর নিয়ে যাওয়া হবে। বেলা আড়াইটায় সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্তানে তাঁকে দাফন করা হবে।
উল্ল্যেখ্য আবদুর রাহমান দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি স্থানীয় দৈনিক সিলেটের ডাক, দৈনিক জালালাবাদ ও সিলেট প্রতিদিন পত্রিকায় কমরত ছিলেন। ২০১৪ সালে তাঁর লেখা ভ্রমনধর্মী বই ‘বিলেতের গ্রাম’ প্রকাশিত হয়। তার মৃত্যুতে সিলেটের স্থানীয় সাংবাদিকতার একজন আদর্শ ও নিষ্টাবান সাংবাদিককে হারালো এলাকাবাসী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!