1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বর্মিরা রোহিঙ্গাদের সাগরে ডুবিয়ে মারছে, আমরা সাগর থেকে তুলে আশ্রয় দিচ্ছি: প্রতিমন্ত্রী মান্নান

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭, ৩.৩০ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্মী বাহিনী মানবতা লঙ্গন করে শত শত আয়লানকে সাগরে ডুবিয়ে মারছে। আমরা তাদের সাগর থেকে তুলে মানবিক আশ্রয় দিয়েছি। প্রধানমন্ত্রী জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে যে ৫ প্রস্তাবনা দিয়েছেন সেখানেই রোহিঙ্গা সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। বাংলাদেশ সরকার সেই লক্ষ্যেই বিশ^ সম্প্রদায়ের জনমত আদায়ে কাজ করছে। বুধবার দুপুরে স্থানীয় সার্কিট হাউসে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রোহিঙ্গারা বাঙালি নয়। তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি ও আলাদা জীবন যাপন রয়েছে। মিয়ানমার সরকারের নির্যাতনে তারা দেশ ছাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারি বাহিনী ও সাধারণ মানুষ তাদের বাঙালি হিসেবে পরিচিতি দিয়ে সেখানে জাতিগত নিধন চালাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সমস্যা সমাধানে ৫ দফার প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ৫দফা প্রস্তাবেই রোহিঙ্গা সমস্যার সমাধান আছে। এই প্রস্তাবনার পক্ষে বাংলাদেশ বিশ^জনমত আদায়ে কাজ করছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মিয়ানমার এখন বিশ^মানবতার কলঙ্ক। রাজনৈতিক কারণে রাশিয়া, চিন ও ভারত তাদের সাময়িক আশ্রয় দিলেও পশ্চিমাবিশে^র শক্তিশালী ভূমিকার কারণে এখন মিয়ানমার একঘরে হওয়ার পথে। ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের সঙ্গে নানা চুক্তি বাতিলসহ মানবতাবিরোধী অপরাধ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর ভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, আবেদ মাহমুদ চৌধুরী, আল আল হেলাল, একেএম মহিম, মাসুম হেলাল, সেলিম আহমেদ, শামস শামীম, হিমাদ্রী শেখর, মাহমুুদুর রহমান তারেক, বিশ^জিৎ সেন পাপন, শহীদ নূর আহমেদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!