1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দেশের ৪০ লাখ রোগী মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ২.৩২ পিএম
  • ৫৪২ বার পড়া হয়েছে

অনলাইন::
বাংলাদেশে প্রায় ৪০ লাখ রোগী মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন, এদের মধ্যে বছরে প্রায় ১২ হাজার রোগীর অস্ত্রোপচার করা হয়ে থাকে।

বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এই তথ্য প্রকাশ করে আরো বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বছরে প্রায় এ ধরনের প্রায় ৭০০ রোগীর অস্ত্রোপচার করা হচ্ছে।

দিবসটির এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল “ইউর ব্যাক ইন অ্যাকশন’’ অর্থাৎ “নিয়মিত শারীরিক ব্যায়াম ও সঠিক অঙ্গভঙ্গি মেরুদন্ডের স্বাস্থ্যের জন্য প্রয়োজন”।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। এ সময় সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেমিনারে বক্তারা জানান, বর্তমান বিশ্বে কর্মজীবীদের মধ্যে ছুটি নেয়ার ৩০ শতাংশ মেরুদণ্ডের ব্যাথাসহ মেরুদন্ডের বিভিন্ন সমস্যার কারণে নিয়ে থাকেন। রোগের শুরুতে এ ধরনের রোগীরা চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয় না।

নিজে প্রতিদিন ৫ মিনিট মেরুদন্ডের ব্যায়াম করা ও আরো দু’ জনকে এ ব্যায়াম করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএসএমএমইউ-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!