1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ভারি ট্রাকের ভারে গাজীনগরে ভেঙ্গে গেছে বেইলি সেতু

  • আপডেট টাইম :: বুধবার, ১১ অক্টোবর, ২০১৭, ৪.৪৩ পিএম
  • ৬১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-দিরাই সড়কের গাজীনগর এলাকায় ভারী বোঝাই ট্রাকের ভারে ভেঙ্গে পড়েছে এই সড়কের জনগুরুত্বপূর্ণ বেইলি সেতু। বুধবার সকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেই হতাহত হয়নি। সেতু ভেঙ্গে যাওয়ায় দিরাই-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে দিরাই ও শাল্লা উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নতুন বেইলি সেতু বসাতে আরো ৭-৮ দিন সময় লাগবে বলে জানিয়েছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর এলাকায় ভেঙ্গে যাওয়া বেইলি সেতুটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় গতকাল বুধবার সকালে একটি ভারী বোঝাই ট্রাকের ভারে ট্রাক নিয়ে সেতুটি ভেঙ্গে পড়ে। সাথে সাথেই দুই দিকে আটকা পড়ে শতশত যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ উপজেলা প্রশাসনের লোকজন। ভেঙ্গে যাওয়া সেতুটি সংস্কারের বাইরে চলে যাওয়ায় চেষ্টা করেও সাড়াতে পারেনি সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা। তবে জনগণের যাতায়াতের জন্য একটি সরু রাস্তা করে দেওয়া হয়েছে। সেতুটি ভেঙ্গে যাওয়ায় দিরাই উপজেলা শহরে শতাধিক যানবাহন আটকা পড়েছে। ঢাকা, সিলেট ও জেলা শহরে যাতায়াতকারী এসব যানবাহন আটকা পড়ায় ক্ষতির মুখে পড়েছে পরিবহন সংশ্লিষ্ট লোকজন। সাধারণ মানুষের যাতায়াতেও দুর্ভোগ নেমেছে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত বোঝাই করা ট্রাকের কারণে সেতুটি ভেঙ্গে গেছে। আমাদের কর্মীরা চেষ্টা করেও সেতুটি সারাতে পারেননি। হাতে অন্য কোন বেইলি সেতুর উপকরণ না থাকায় নতুন বেইলি সেতুর উপকরণ আনতে হবে। সেতুটি নির্মাণ করতে আরো ৭-৮দিন লাগবে। এ সময় যানবাহন চলতে না পারলেও মানুষের যাতায়াতের জন্য সরু বিকল্প রাস্তা করে দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!