1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

প্রধান বিচারপতি রাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন?

  • আপডেট টাইম :: রবিবার, ৮ অক্টোবর, ২০১৭, ৪.০৬ পিএম
  • ৫১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডক্স::
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা আজ (রবিবার) রাত ১১টা ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন বলে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। এদিকে, আজ রাতে এমিরেটসের একটি ফ্লাইটেও তিনি ঢাকা ছেড়ে যেতে পারেন বলে অন্য একটি সূত্র জানিয়েছে।
প্রধান বিচারপতির বাসার সামনে থেকে আমাদের প্রতিবেদক জানান, ‘রাত আটটা ২০ মিনিটে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ গণমাধ্যমকর্মীরা জড়ো হন।’

এর আগে ৫ অক্টোবর ভিসার আবেদন ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্নের পরই প্রধান বিচারপতি এসকে সিনহা ও স্ত্রী সুষমা সিনহাকে তিন বছরের ভিসা দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার গুলশান-২-এ অবস্থিত অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে গিয়ে পাঁচ বছরের জন্য ভিসার আবেদন করেন তারা। প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় তার মেয়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও সূত্রটি উল্লেখ করে। তবে কবে নাগাদ তারা যাবেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা থাকেন।

উল্লেখ্য, ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!