1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জাউয়ায় সুনামগঞ্জ-সিলেট সড়কে দাঙ্গা: আহত অর্ধশত

  • আপডেট টাইম :: রবিবার, ১ অক্টোবর, ২০১৭, ৩.২৫ পিএম
  • ৫১৯ বার পড়া হয়েছে

জুনেদ আহমদ, জাউয়া::
মদ খেয়ে মাতলামোর ঘটনায় সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ সিলেট সড়কে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাইগাও গ্রামের আনোয়ার মিয়া গত শুক্রবার মদ খেয়ে খিদ্রাকাপন গ্রামের সেলিমের দোকানে গিয়ে মাতলামি করে। এসময় সেলিম মিয়াকে মারধরও করে ওই ব্যক্তি। এ ঘটনায় আজ সন্ধ্যায় খিদ্রাকাপন গ্রামের লোকজন পাইগাও গ্রামের লোকদের জিজ্ঞেস করলে কথা কাটাকাটির জের ধরে রবিবার সন্ধ্যায় দুই পক্ষ জাউয়া পুলিশ ফাড়ির কাছে সড়কে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ৫০জন আহত হন। আহতরা সুনামগঞ্জ, সিলেট ও কৈতকে চিকিৎসা নিচ্ছেন।
এ দিকে ঘটনার পরই খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ছুটে যান সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাপস রঞ্জন ঘোষ জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!