1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫.২৪ পিএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় খাস জমির দখল ও জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কমপক্ষে ৭ জন টেঁটাবিদ্ধ হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রাম সংলগ্ন জনতা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না এবং জলুসা গ্রামের নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা-মোকদ্দমা চলছে। এর আগেও এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।
শনিবার দুপুরে জাকিরুল আজাদ মান্না ও নূরে আলম জিকুর অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের মধ্যবর্তী হাওরে গেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জনতা বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৭ জন টেঁটাবিদ্ধ হওয়াসহ উভয় পক্ষের ২৫ জন আহত হন।
সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা জানান, দুই পক্ষের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল এবং আগেও তারা সংঘর্ষে জড়িয়েছে। সেই পূর্ববিরোধের জেরেই শনিবার পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ ঘটে যায়। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!