1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে ভারতের সীমান্তে মরিচগুঁড়া ও স্টান গ্রেনেড’ ছোড়া হচ্ছে

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ৭.০০ এএম
  • ৫৮৩ বার পড়া হয়েছে

অনলাইন::
সেনাবাহিনী ও স্থানীয় মগদের অত্যাচার-নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে ভারতের সীমান্তে মরিচগুঁড়া ও স্টান গ্রেনেড’ ছোড়া হচ্ছে। রোহিঙ্গা ঠেকাতে বাংলাদেশ সংলগ্ন পূর্বাঞ্চলীয় সীমান্তে ভারত এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে।
খবর রয়টার্স।

এমনকি নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে রোহিঙ্গা অনুপ্রবেশ নির্মমভাবে ঠেকানোর ক্ষমতাও সীমান্তরক্ষী বাহিনী বাহিনীকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মরিচের গুঁড়ার গ্রেনেড ব্যবহারে শরীরে জ্বালাপোড়া হয়। আর স্টান গ্রেনেড ছুড়লে প্রচণ্ড শব্দ ও আলোর ঝলকানি সৃষ্টি হয়। এতে মানুষ আতঙ্কগ্রস্ত হয় এবং অনেক সময় সাময়িকভাবে সংজ্ঞাহীন হয়ে পড়ে।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘আমরা তাদের গ্রেপ্তার কিংবা গুরুতর জখম করতে চাই না। তবে ভারতের মাটিতে রোহিঙ্গাদের সহ্য করা হবে না। ‘

তিনি বলেন, ‘ভারতে প্রবেশের চেষ্টা করা কয়েকশ রোহিঙ্গাকে তাড়িয়ে দিতে আমরা মরিচের গুঁড়াযুক্ত গ্রেনেড ব্যবহার করছি… পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। ‘

এ ব্যাপারে বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পিআরএস জসওয়াল জানিয়েছেন, রোহিঙ্গদের ঠেকাতে নিরাপত্তারক্ষীদের মরিচের গুঁড়াযুক্ত গ্রেনেড ও স্টান গ্রেনেড দুইটিই ব্যবহার করতে বলা আছে।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমান্তের একটি বিশাল অংশের দায়িত্বে তিনি।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত চার সপ্তাহে ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। আর সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতেও মরিয়া হয়ে আছে কয়েকশ রোহিঙ্গা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!