1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শিশু সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে সুনামগঞ্জ জুবিলী স্কুল কর্তৃপক্ষের মতবিনিময় ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ সুনামগঞ্জ সদর হাসপাতালে দালাল আটক, চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি সিলেটে তাহিরপুর সমিতির কমিটি গঠন সুরমা নদীর উপর সিলেট বিভাগের দীর্ঘ সেতু নির্মিত হচ্ছে সাচনাবাজারে: একনেক অনুমোদনের খবরে ভাটিতের আনন্দের জোয়ার অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির ঘটনায় সুনামগঞ্জের তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা গণশুনানিতে মিলছে সমাধান, সুফল পাচ্ছে সুনামগঞ্জের সাধারণ মানুষ সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সংঘর্ষ

সুনামগঞ্জ সদর হাসপাতালে দালাল আটক, চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি

  • আপডেট টাইম :: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২.০৩ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক ব্যক্তিকে দালাল ও প্রতারণার অভিযোগে আটক করেছেন আনসার সদস্যরা। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে হাসননগরের দালালচক্রের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সুধীজন।
শুক্রবার রাতে আটককৃত ব্যক্তি হলেন মো. জমিরুল। তিনি শহরের আরপিননগর এলাকার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষের আহ্বানে পুলিশ ও আনসার এবং
জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় উপজেলা প্রশিক্ষক আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে প্লাটুন কমান্ডার মো. মতিউর রহমান এবং আনসার সদস্য মো. আরমান হোসেন ও মো. আলমগীর হোসেন অংশ নেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের অসহায়ত্বকে পুঁজি করে দালালচক্রের সদস্যরা নানা কৌশলে ফায়দা লুটছে। এতে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশীরা।
এ পরিস্থিতিতে হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুধীজন। বিশেষ করে শহরের হাসননগর এলাকার দালালচক্রের মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!