1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের একশন! সুনামগঞ্জে এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য বেশি রাখায় লামিসা ট্রেডিংকে জরিমানা সুনামগঞ্জে চোরাচালানের মহিষের গুঁতোয় আহত ৭, একজনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানীতে ভর্তি বিশ্ব বসতি দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা বর্মাউত্তর গ্রামবাসীকে সম্প্রীতি রক্ষা করে মুক্তভাবে চলার আহ্বান জানালেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সেলিম সুনামগঞ্জ হাসপাতাল থেকে গভীর রাতে আহত রোগির ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বিশ্বম্ভরপুরে ৮৮ বোতল ভারতীয় মদ-বিয়ার জব্দ সুনামগঞ্জে অনুমোদনহীন তিন স্লিপার কোচকে ৩ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ, সিলেট, সরাইল, কুমিল্লা, ময়মনসিংহ সীমান্তে ৯ মাসে ১১ পিস্তলসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের একশন!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬.২৭ পিএম
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে বিভিন্ন এলাকায় পাথর ভাঙ্গার ক্রাশার মেশিনে শব্দদূষণ ও পরিবেশ দূষণ হলেও সেসব এলাকায় অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার সকালে সিলেট পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার অভিযানে নেতৃত্ব দেন। সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ছাড়াও সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই অভিযানে অংশ নেন।
জানা গেছে অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে তাদের ব্যবহৃত ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, জনস্বার্থে শব্দদূষণকারী ও অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!