1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য বেশি রাখায় লামিসা ট্রেডিংকে জরিমানা সুনামগঞ্জে চোরাচালানের মহিষের গুঁতোয় আহত ৭, একজনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানীতে ভর্তি বিশ্ব বসতি দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা বর্মাউত্তর গ্রামবাসীকে সম্প্রীতি রক্ষা করে মুক্তভাবে চলার আহ্বান জানালেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সেলিম সুনামগঞ্জ হাসপাতাল থেকে গভীর রাতে আহত রোগির ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বিশ্বম্ভরপুরে ৮৮ বোতল ভারতীয় মদ-বিয়ার জব্দ সুনামগঞ্জে অনুমোদনহীন তিন স্লিপার কোচকে ৩ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ, সিলেট, সরাইল, কুমিল্লা, ময়মনসিংহ সীমান্তে ৯ মাসে ১১ পিস্তলসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখকে মনুষ্যত্ব ফাউন্ডেশনের সম্মাননা

সুনামগঞ্জে চোরাচালানের মহিষের গুঁতোয় আহত ৭, একজনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানীতে ভর্তি

  • আপডেট টাইম :: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫.৩৫ পিএম
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা মহিষের আক্রমণে ৭জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে সাজু মিয়া নামক এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সদর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মহিষটি উদ্ধার করে স্থানীয় মানুষদের জিম্মায় রেখে এসেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে সোমবার সকালে স্থানীয় চোরাকারবারি একটি চক্র ভারত থেকে একটি মহিষ পাচার করে নিয়ে আসে। কিন্তু তারা মহিষটিকে নিয়ন্ত্রণ করতে না পারায় ইসলামপুর গ্রামের দিকে দিগি¦দিক দৌড়াচ্ছিল মহিষটি। এসময় গ্রামের সাজু মিয়া (৪০) গ্রামের রাস্তায় থাকায় তার বুকের বামদিকে শিং দিয়ে গুতো দেয়। এতে তার বুকে গভীর ক্ষত হয়। রক্তক্ষরণ দেখা দেয়। এসময় স্থানীরা উদ্ধার করতে এলে পাগলা মহিষ গ্রামের আরো ৬জনকে আহত করে। তবে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। কিন্তু গুরুতর আহত সাজু মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার এসআই জহির বলেন, সোমবার দুপুরে খবর পেয়ে আমি ইসলামপুর সীমান্ত এলাকায় চলে যাই। স্থানীয়রা জানিয়েছেন চোরাকারবারিরা মহিষটিকে ভারত থেকে নামিয়েছিল। খবর পেয়ে পাগলা মহিষটিকে আটক করে স্থানীয়দের জিম্মায় রেখে এসেছি। এর মধ্যে গুরুতর আহত একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!