1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বর্মাউত্তর গ্রামবাসীকে সম্প্রীতি রক্ষা করে মুক্তভাবে চলার আহ্বান জানালেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সেলিম সুনামগঞ্জ হাসপাতাল থেকে গভীর রাতে আহত রোগির ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বিশ্বম্ভরপুরে ৮৮ বোতল ভারতীয় মদ-বিয়ার জব্দ সুনামগঞ্জে অনুমোদনহীন তিন স্লিপার কোচকে ৩ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ, সিলেট, সরাইল, কুমিল্লা, ময়মনসিংহ সীমান্তে ৯ মাসে ১১ পিস্তলসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখকে মনুষ্যত্ব ফাউন্ডেশনের সম্মাননা সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ দোয়ারায় মরাচেলা নদীতে বালু লুটের মহোৎসব,: ভাঙনের ঝুঁকিতে বসতবাড়ি-মসজিদ-মাদ্রাসা সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা রাদ সিলেট থেকে গ্রেফতার 

বর্মাউত্তর গ্রামবাসীকে সম্প্রীতি রক্ষা করে মুক্তভাবে চলার আহ্বান জানালেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সেলিম

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯.১৬ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মোহনপুর ইউনিয়নের বর্মা উত্তর গ্রামবাসীকে অবরুদ্ধ করে রাখা এবং গ্রামবাসীকে হুমকি ধমকির ঘটনায় গ্রামে গিয়ে নীরিহ এলাকাবাসীকে অভয় দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম। শুক্রবার রাত ৮টার দিকে বর্মা উত্তর গ্রামে গিয়ে তিনি অবরুদ্ধ গ্রামবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদেরকে স্বাভাবিক ও মুক্ত পরিবেশে চলাফেরার আহ্বান জানান। এসময় অবরুদ্ধ গ্রামবাসী তাদেরকে হুমকি ধমকি দেওয়ার বিষয়টি অবগত করেন।
উল্লেখ্য গত বৃহষ্পতিবার মাদরাসার ছাত্র হয়রানির বিষয় নিয়ে মুহতামিম আব্দুর রহমান কফিলের পক্ষে অবস্থান নেন বর্মাউত্তর গ্রামবাসী। এসময় রামনগরের কামরুল মাওলানা বর্মাউত্তর গ্রামের ক্ষুব্দ কয়েকজনের হাতে লাঞ্চিত হন। এর জেরে রামনগর গ্রামবাসী আজ শুক্রবার লাঠিসোটা নিয়ে বর্মা উত্তর গ্রামে এসে মহড়া দেন। এসময় বাণীপুরের কিছু মানুষ তাদেরকে উৎসাহ দিয়ে গ্রামবাসীকে অবরুদ্ধ ঘোষণা করেন। মোহনপুর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিষ্পত্তির জন্য গেলে বাণীপুর গ্রামবাসীর উস্কানির কারণে বিষয়টি সমাধান হয়নি বলে জানা গেছে।
এ ঘটনায় মোহনপুর ইউনিয়নের দীর্ঘদিনের সম্প্রীতির সংস্কৃতি বিনষ্টের আশঙ্কায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মঈনুল হক শনিবার দুুপুরে জয়নগর বাজারে জরুরি সভা আহ্বান করেছেন। উভয় পক্ষকে শান্ত থেকে এলাকার সুনাম রক্ষার অনুরোধ জানান তিনি। পাশাপাশি গ্রামবাসীকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
শুক্রবার রাতে মোহনপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. সেলিম বর্মা উত্তর গ্রামে গিয়ে অবরুদ্ধ গ্রামবাসীকে মুক্তভাবে চলার আশ্বাস দেন এবং কোন উস্কানিতে পা না দেবার আহ্বান জানান। এসময় মো. সেলিমের সঙ্গে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!