1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনুমোদনহীন তিন স্লিপার কোচকে ৩ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ, সিলেট, সরাইল, কুমিল্লা, ময়মনসিংহ সীমান্তে ৯ মাসে ১১ পিস্তলসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখকে মনুষ্যত্ব ফাউন্ডেশনের সম্মাননা সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ দোয়ারায় মরাচেলা নদীতে বালু লুটের মহোৎসব,: ভাঙনের ঝুঁকিতে বসতবাড়ি-মসজিদ-মাদ্রাসা সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা রাদ সিলেট থেকে গ্রেফতার  সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ ধর্মপাশায় সরকারি ভূমি দ/খলে বাধা দেওয়ায় ঘোষণা দিয়ে প্রধান শিক্ষকের ওপর হা/ম/লা বিশ্ব পর্যটন দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা নিয়োগপত্র না পাওয়ায় পুনঃতদন্তের সিদ্ধান্ত সরকারের

সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭.৫০ এএম
  • ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ করতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগ্রই চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার। এ উদ্যোগে স্বস্তি ফিরেছে জেলার কিডনি রোগী ও তাদের স্বজনদের মধ্যে। দীর্ঘদিন ধরে ডায়ালাইসিসের জন্য জেলার বাইরে যেতে হওয়ায় রোগীদের যে ভোগান্তি ও বাড়তি খরচ বহন করতে হয়, নতুন এই সেবা চালু হলে তা অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে সুনামগঞ্জ সদর হাসপাতালসহ দেশের ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৩৯৬টি পদ সৃষ্টির কথা জানানো হয়েছে। এর মধ্যে প্রতিটি হাসপাতালে ছয়টি করে সিনিয়র স্টাফ নার্স এবং তিনটি করে মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ রয়েছে। সে হিসাবে সুনামগঞ্জ সদর হাসপাতালেও নয়টি পদ সৃষ্টি করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম চালুর জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে ১০টি শয্যাও।
বর্তমানে জেলার কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিসের জন্য সিলেটসহ বিভিন্ন জেলায় যেতে হয়। এতে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি যাতায়াত, থাকা-খাওয়াসহ বাড়তি খরচ বহন করতে হয় রোগী ও স্বজনদের। সদর হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হলে জেলার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ বলেন, ডায়ালাইসিস সেন্টার চালুর জন্য ১০টি বেড প্রস্তুত আছে। সব প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত সেবা কার্যক্রম চালু করা হবে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!