1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারানো বাসের নিচে চাপা পড়ে দুই পথচারীর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১.৫৩ পিএম
  • ৭০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট সড়কে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুক্রবার দুপুরে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো বাসটি খাদে পড়ে বাসের আরো অন্তত ৫জন যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সিলেট থেকে যাত্রী নিয়ে একটি বাস সুনামগঞ্জের দিকে আসছিল। এসময় তাজপুর এলাকায় রাস্তার বাইরে গাছের নিচে বসে ছিলেন তাজপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে বদরুল আলম (১২) ও বদিপুর গ্রামের আব্দুল কদ্দুছের স্ত্রী আমেনা বেগম। নিয়ন্ত্রণ হারানো বাসটি এই দুই পথচারীকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আমেনা বেগম ও বদরুল মিয়া। দুর্ঘটনায় আহত হন বাসের ভেতরে থাকা আরো অন্তত ৫জন যাত্রী। তাদের সবাই সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনী খাদেপড়া বাসটি উদ্ধারের চেষ্টা করছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী সদর থানার এসআই পবিত্র সরকার বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারানোর কারণে উল্টে খাদে পড়ে যায়। এর আগে রাস্তার বাইরে থাকা দুই পথচারীকে চাপা দেওয়ায় তারা ঘটনা স্থলেই মারা যান। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!