1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনুমোদনহীন কসমেটিক্স ব্যবসা: নারীকে ৫০ হাজার টাকা জরিমানা শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ডোবায় ভাসছে অজ্ঞাত নারীর ম/রদেহ সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী

শান্তিগঞ্জের কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে নিখোঁজ সুমন দত্তের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪.৪৮ পিএম
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর শ্মশানঘাট সংলগ্ন কৃষ্ণতলা ডোবা থেকে সুমন দত্ত (৩৩) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার তিনি নিখোজ হয়েছিলেন। আজ রবিবার সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।
স্বজনরা জানান, শুক্রবার কুতুবপুরের এক যুবকের সঙ্গে বের হয়েছিলেন সুমন। তিনি জামালগঞ্জের ভিমখালি ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে। তার মা সরস্বতি দত্ত জানান, শুক্রবার বেরিয়ে আর রাতে ফিরে আসেনি সুমন। অনেক খোজাখুজি করেও পাইনি। শুনেছি সে কুতুবপুরের এক ছেলের সঙ্গে বের হয়েছিল। তারা শ্মশানঘাটের পাশে আড্ডাও দিয়েছিল। আর কিছু জানিনা। ছেলেকে না পেয়ে শনিবার জামালগঞ্জ থানা পুলিশকেও অবগত করেছি। আজ আমার একমাত্র ছেলের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ বলেন, কুতুবপুর শ্মশানের পাশের কৃষ্ণতলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা করে পোস্ট মর্টেম রিপোর্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জামালগঞ্জের বাসিন্দা। তবে এ ঘটনায় স্বজনদের কেউ অভিযোগ করেননি। তাই আইনী যথাযত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!