1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস

আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন

  • আপডেট টাইম :: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০.২৯ এএম
  • ৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। কিংবদন্তি এই বাউল সাধক ও গণমানুষের শিল্পীকে গানে গানে স্মরণ করতে তাঁর জন্মভিটা সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধলে নিজ বাড়িতে স্বজন ও শীস্যরা আয়োজন করেছেন নানা কর্মসূচি। মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি রাতে বসবে বাউল গানের আসর। এতে তাঁর শিষ্য, ভক্ত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলশিল্পীরা গান ও সুরের মাধ্যমে স্মরণ করবেন প্রখ্যাত এই বাউল মহাজনকে।
শাহ আবদুল করিম শুধু একজন বাউলশিল্পী ছিলেন না, তিনি ছিলেন নিপীড়িত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। জীবনের দীর্ঘ পথচলায় তিনি গানকে মানুষের কথা বলার শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। তাঁর গানে উঠে এসেছে শ্রমজীবী ও সর্বহারা মানুষের দুঃখ-কষ্ট, শোষণ-বঞ্চনা এবং মুক্তির আকাঙ্ক্ষা। একই সঙ্গে তিনি সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
গ্রামীণ জনপদের সহজ-সরল ভাষায় রচিত তাঁর গান মানুষের মধ্যে সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগিয়েছে। প্রেম, বিরহ ও আধ্যাত্মিকতার পাশাপাশি তাঁর সৃষ্টিতে সমাজের বৈষম্য, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজে পাওয়া যায়। ফলে শাহ আবদুল করিমের গান শুধু বিনোদনের বিষয় হয়ে থাকেনি; তা হয়ে উঠেছে গণমানুষের জীবন ও সংগ্রামের দলিল।
মৃত্যুর ১৭ বছর পরও তাঁর গান একইভাবে মানুষের মুখে মুখে ফিরছে। বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের কাছে শাহ আবদুল করিম আজও গভীর আবেগ ও ভালোবাসার নাম।
এদিকে শাহ আবদুল করিমের অন্যতম শিষ্য ও ভক্ত বাউল লাল শাহের উদ্যোগে আজ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে শান্তিগঞ্জ উপজেলার জয়কলসেও অনুষ্ঠিত হবে স্মরণ অনুষ্ঠান। সেখানে আলোচনা ও গানের মধ্য দিয়ে স্মরণ করা হবে বাউল সম্রাটকে।
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্ম নেওয়া শাহ আবদুল করিম ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরও তাঁর সৃষ্টি তাঁকে বাংলার লোকসংগীতের ইতিহাসে অমর করে রেখেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!