বিশেষ প্রতিনিধি::
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মবকালচার হয়েছে। শান্তিতে নোবেল জয়ী ইউনূস সংকটময় মুহুর্তে দেশে শান্তি প্রতিষ্টার বদলে জাতিকে বিভাজিত করে জাতীয় ঐক্য নষ্ট করেছেন। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন।
বৃহষ্পতিবার বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি সিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল হুদা হিমেলের সঞ্চালনায় অনুষ্টিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম, আলমগীর শিকদার, আরিফুর রহমান খান প্রমুখ। মতবিনিময় সভায় জেলার ১১ উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেন।
মহাসচীব শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন, আমরা সংকটময় মুহুর্তে দেশের গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু মেট্রিকুলাস ডিজাইনে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। রংপুররের মতো স্থানে জিএম কাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। মাত্র মুন্য সাড়ে ৮ ভাগ জাতীয় পার্টিকে দেখানো হয়েছে।
ড. ইউনূসের অর্থনীতির ধ্বস স্তুপে দাড়িয়ে বর্তমান সরকার খাদের কিনারে আছে মন্তব্য করে তিনি বলেন, দেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে। নারী নির্যাতন, ধর্ষন ও শিশু নির্যাতন বেড়েছে। বিদ্যুত, সার, গ্যাস সংকট সমাধানে কিছু করতে পারছেনা সরকার।
জাপা মহাসচীব আরো বলেন, জাতীয় পার্টিকে ছাড়া সংসদ অকার্যকর হয়ে গেছে। সংসদে সংসদীয় চর্চা হচ্ছেনা। জনরোষ বাড়ছে। আবার নব্য ফ্যাসিবাদের পদধ্বনী শোনা যাচ্ছে।
দেশকে সঠিক জায়গায় নিতে হলে এরশাদের জাতীয় পার্টি ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এরশাদই উপমহাদেশের শ্রেষ্ট শাসক ও সঙস্কারক বলে জানান তিনি।