1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

ঢাকায় উদযাপিত হলো ১২তম আন্তর্জাতিক যোগ দিবস

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২৬, ৬.২৫ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই) ২০২৬। রোববার (২১ জুন) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।
অনুষ্ঠানে যোগপ্রেমী, শিক্ষার্থী, সুস্থতা চর্চাকারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর ২১ জুন পালিত হয়। ভারতের প্রাচীন ঐতিহ্যবাহী যোগচর্চার মাধ্যমে শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতা অর্জনের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কমন যোগা প্রটোকল’ (সিওয়াইপি) সেশন। আইজিসিসির যোগ প্রশিক্ষক শাহনাজ পারভীন এবং তাঁর শিক্ষার্থীদের পরিচালনায় অনুষ্ঠিত এ সেশনে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন করেন।
এ ছাড়া দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় যোগ প্রতিষ্ঠান—Art of Living, Quantum Foundation এবং Brahma Kumarisসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা যোগের প্রদর্শনী উপস্থাপন করেন, যা বাংলাদেশে যোগচর্চার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন ঘটায়।
অনুষ্ঠানে ‘আয়ুর্বেদ লাউঞ্জ’ও বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পায়। এতে আয়ুর্বেদভিত্তিক স্বাস্থ্যসেবা ও সুস্থতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টলে আয়ুর্বেদিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য তুলে ধরা হয় এবং ভারতীয় হাইকমিশনের গ্রন্থাগারে সংরক্ষিত আয়ুর্বেদ বিষয়ক বইও প্রদর্শন করা হয়।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গত ৬ মে উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দেশের বিভিন্ন যোগ প্রতিষ্ঠান, গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় সারা দেশে ৩৬টিরও বেশি যোগবিষয়ক কর্মসূচির আয়োজন ও সহায়তা করেছে।
অনুষ্ঠান সফল করতে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান সহযোগিতা প্রদান করে। আয়োজকরা জানান, যোগ মানুষে মানুষে সম্প্রীতি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা বহন করে এবং বাংলাদেশে এ বিষয়ে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!