1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ১২.১৬ এএম
  • ৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের অধিকাংশ হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ নেই। গত ডিসেম্বর থেকে সাপ্লাই বন্ধ আছে বলে জানা গেছে। এতে বিপাকে পড়েছেন বিনামূল্যে ডায়াবেটিকের ওষুধ পাওয়া রোগিরা। বিশেষ করে দরিদ্র রোগীরা আর্থিক সমস্যার কারণে ওষুধ কিনে খেতে পারছেন না। এতে তারা ঝূঁকির মধ্যে রয়েছেন। কিছু হাসপাতালে ডায়াবেটিসের ‘গিক্লাজাইড’ ওষুধটি স্বল্প পরিমাণে থাকলেও ‘ম্যাট ফরমিন’ ওষুধটি নেই। এর মধ্যে তিনটি হাসপাতালে গত ডিসেম্বর থেকে ডায়াবেটিসের কোনও ওষুধের সাপ্লাই নেই। জেলা ও উপজেলা পর্যায়ের এনসিডি কর্ণার (নন কমিউনিক্যাবল ডিজিজ) গুলোতে এই সংকট চলছে ডিসেম্বর থেকে। এতে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগিরা ঝূঁকিতে আছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে একসময় দাতারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ কিছু রোগের ওষুধ বিনামূল্যে দিতো। সম্প্রতি প্রকল্পটি বন্ধ হয়ে গেছে। তাই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে এখন এই ওষুধ সরবরাহ করা হয়। জেলা ও উপজেলায় প্রতিটি হাসপাতালে এনসিডি কর্ণার থেকে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোকের রোগি, অ্যাজমার রোগিরা চিকিৎসা ও ওষুধ ও ফলোআপ চিকিৎসা দেওয়া হয়। বিশেষ করে ডায়াবেটিস রোগিদের জন্য মাসিক কার্ড করে দিয়েছে সরকার। কার্ডধারীদের পাশাপাশি আউটডোর ও ইনডোরের রোগিরাও হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্র থেকে এই ওষুধ নিতে পারেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, জেলায় এনসিডি কর্ণার থেকে প্রায় ৪৩ হাজার ৪২৬জন রোগী কার্ড নিয়েছেন। যাদের বেশিরভাগই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। এর মধ্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী আছেন প্রায় ২৬ হাজার। প্রতি মাসে একটি হাসপাতাল থেকে এক থেকে দেড় লাখ ট্যাবেলট মাসে রোগিদের মধ্যে বিতরণ করা হয়। সূত্র জানায়, গত ডিসেম্বর থেকে প্রতিটি হাসপাতালে গিক্লাজাইড ট্যাবলেটের সামান্য সরবরাহ থাকলেও ম্যাট ফরমিন ট্যাবলেটটির সরবরাহ একেবারে কম ছিল। তবে ডিসেম্বর থেকে জামালগঞ্জ, দিরাই ও তাহিরপুর হাসপাতালে ডায়াবেটিসের কোনও ওষুধেরই সরবরাহ নেই। যে কারণে কার্ডধারী ডায়াবেটিসের রোগিরা ঝূঁকির মধ্যে পড়েছেন।
সরেজমনি গত বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে এনসিডি কর্ণারের দায়িত্বরত ব্রাদার মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায় ডিসেম্বরের শুরু থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল ওষুধ মেট ফরমিন ও গিক্লাজাইড সাপ্লাই বন্ধ আছে। ওষুধ বিতরণ কেন্দ্রের জুয়েল আহমদের সঙ্গেও কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া যায়। এসময় এনসিডি কর্ণার ও ওষুধ বিতরণ কেন্দ্রে ওষুধ নিতে আসা একাধিক রোগিও একই কথা জানান। এদিকে পরবর্তীতে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা বলে জানা গেছে ডিসেম্বর থেকে এনসিডি র্কণারসহ ইনডোর ও আউটডোরের রোগিদের জন্যও ডায়াবেটিসের ওষুধের সরবরাহ বন্ধ আছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ নিতে আসা বিটগঞ্জের মহিবুর রহমান বলেন কাজের সূত্রে আমার এক আতœীয়ের ওষুধের কার্ড করা আছে আরেক জায়গায়। সেখানে ওষুধ নেই। তাই সদর হাসপাতালে ওষুধ নিতে এসেছিলাম। এসে শুনি এখানেও ওষুধ নেই।
শাল্লা উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ বলেন, আমাদের হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ পাচ্ছিনা। ডাক্তার আসলে বলেন সাপ্লাই নাই। আমরা যারা রোগী তারা এখন সমস্যায় আছি। যাদের টাকা পয়সা নাই তারাই হাসপাতাল থেকে ডায়াবেটিসের ওষুধ নিয়ে খায়। ধনীরা বাজার থেকে কিনে খায়। এখন আমাদের মতো গরিবরা রিক্সে আছেন।
দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের বাসিন্দা আসলাম হোসেন বলেন, আমাদের হাসপাতালে ডায়াবেটিসের কোনও ওষুধ নাই। ২ মাস ধরে আমরা ওষুধ বন্ধ আছে। এখন আমরার রোগ বেড়ে গেছে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবব্রত আইচ বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এনসিডিতে ডায়াবেটিসের ওষুধসহ কয়েকটি ওষুধ নেই। আমাদের ইনডোরেও সাপ্লাই শেষ হয়ে গেছে। আশা করি দ্রুত পেয়ে যাবো। তবে ডায়াবেটিসের মেট ফরমিন জরুরি ওষুধ এবং প্রতিদিনই মানুষ এই ওষুধের জন্য আসেন বলে তিনি জানান।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. জসীম উদ্দীন বলেন, এনসিডিতে যে ওষুধ সাপ্লাই দেওয়া হয় সেই প্রকল্প বন্ধ হয়ে গেছে। এখন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সাপ্লাই দিচ্ছে। এনসিডিতে মাসের ওষুধ দেওয়া হয়। সাপ্লাই কম থাকায় আমরা গত মাস থেকে ১৫ দিনের সাপ্লাই দিচ্ছি। সারা বাংলাদেশেই বর্তমানে এই সমস্যা বলে জানান তিনি। তবে জেলার তিনটি উপজেলা হাসপাতালে ডায়াবেটিসের কোনও ওষুধই নেই বলে জানান তিনি।
সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, এনসিডি কর্ণারে ডায়াবেটিসের ওষুধ নাই। অন্যান্য যে ওষুধের কিছু সংকট আছে তা দ্রুতই সাপ্লাই দেওয়ার জন্য বলা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!