1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১২.১৯ এএম
  • ৪৭ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য্য এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে না দেওয়ায় দলবল নিয়ে ওই শিক্ষার্থী স্কুলে তালা দিয়েছে। এ নিয়ে শিক্ষকরা প্রতিবাদ করায় শিক্ষকদের সঙ্গেও অসদাচরণ করেন ওই শিক্ষার্থী ও তার বন্ধুরা। মঙ্গলবার সকালে উপজেলার লিয়াকত স্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী লক্ষীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষকরা জানান, লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম ছাত্র আরিফ আহমদ এবারের এসএসসির নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য্য হয়। যার ফলে তাকে আসন্ন এসএসসি পরীক্ষায় চূড়ান্ত নির্বাচন থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। এই খবর পেয়ে সকালে আরিফ স্কুলে তার আরো কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে এসে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ শিক্ষার্থীর এমন আচরণে প্রতিবাদ করলে প্রধান শিক্ষকের সঙ্গেও অসদাচরণ করে প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়ে দেয়।
অভিযুক্ত শিক্ষার্থী আরিফ বলেন, ম্যাডান ২-৩ বিষয়ে যারা ফেল করেছে তাদেরও সুযোগ দিয়েছেন। আমরা বলেছি সাত বিষয়ে ফেল করেছি, আমাদেরকেও সুযোগ দেন। তাদের দিতে পারলে আমাদের কেন দিতে পারবেন না। তিনি অস্বীকার করলে একটি কক্ষে আমি তালা দিয়ে দিয়েছি।
শিক্ষার্থী আরিফের বাবা লক্ষীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নেতা আব্দুল আজিজ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বিএনপির রাজনীতি করি ঠি আছে। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। আর সে এমন আচরণ করলে অবশ্যই নিন্দনীয় কাজ করেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা। স্কুলে কেউ সন্ত্রাসী কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমরাও সরকারের সংশ্লিষ্ট দফতরকে অবগত করবো।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!