1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ইমাম, পুরোহিত, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী কামরুল

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮.৩১ পিএম
  • ৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক, হিন্দু ও মুসলিম ধর্মের নারীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। সোমবার বেলা ৩টার দিকে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে নির্বাচনী এলাকার চারটি উপজেলার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সব ধর্ম ও গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় রাজনৈতিক সচেতন মহল বিএনপি প্রার্থীর প্রশংসা করেছেন। এটা আগামী দিনের রাজনীতির জন্য সুন্দর দৃশ্য বলে মন্তব্য করেন তারা।
রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত সময়ে এসে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এই খবরে সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার নেতৃবৃন্দও মনোনয়ন জমা দিতে ছুটে আসেন। পরে সবাইকে নিয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে কামরুজ্জামান কামরুল বলেন, আজকে আমার মনোনয়ন জমাদান অনুষ্ঠানে মুসলিম, হিন্দু, আদিবাসী, বিভিন্ন জাতিগোষ্ঠী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ আমার দলের দায়িত্বশীল ও শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সবার মর্যাদা সমুন্নত রেখে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে আমরা এগিয়ে যেতে চাই। শেষ সময়ে এসে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তি নিয়ে তিনি বলেন, বিএনপির হাইকমা- এবং আমাদের নেতা তারেক রহমান তৃণমূলের কান্না শুনেছেন। আমি সবাইকে নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনী বৈতড়ণী পারি দিতে চাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!