1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন কর্মসূচি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩.৪৯ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সুনামগঞ্জের গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতবিার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ প্রেসক্লাব আয়োজিত কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ গণমাধ্যমের উপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে সকল দোষীকে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের মিথ্যা মামলা ও হামলায় মানসিক নির্যাতনের প্রতিবাদ জানান।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকাল ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে মানববন্ধনে সভাপতিত্ব করেন। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার এ আর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা সিপিবির সাবেক সভাপতি আইনজীবী এনাম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহবায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন), সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ, চ্যানেল এস ও দৈনিক রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন প্রমুখ। মানববন্ধনে দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আইনজীবী মহসিন রেজা মানিক, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মেহেদী হাসান, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, এখন টিভির জেলা প্রতিনিধি লিপসন আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর’র বার্তা সম্পাদক সজীব দে প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলাসহ সাংস্কৃতিক সংগঠনকে টার্গেট করে হামলা ও উস্কানী দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সরকারকে কঠোর হতে হবে। গণমাধ্যম আক্রান্ত হলে গণতন্ত্র বিকশিত হবেনা। সংস্কৃতি সংকুচিত হলে মানবিক অবক্ষয় দেখা দিবে। তাই অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!