1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে জেলা প্রশাসনের ৪র্থ ও ৫ম শ্রেণির বিশেষ পরীক্ষা: শিক্ষার মানোন্নয়ন ও মেধা যাচাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১.৩৯ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::
জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে বিশেষ এক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে ১,৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে জেলার ১২টি উপজেলার ৩০৪টি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন হয়।

হাওর-অধ্যুষিত সুনামগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করার উদ্দেশ্যে জেলা প্রশাসন এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। মোট ৬৭,৭৬৫ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৫৯,০০০-এর বেশি শিক্ষার্থী, যার মধ্যে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন ৩০,৫৮৫ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ২৮,৪১৫ জন।

পরীক্ষা আয়োজনের বিষয়টি আগে থেকেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জানানো হয়েছিল, যাতে শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে। কিছু প্রতিষ্ঠান মেধা যাচাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিজস্বভাবে মডেল টেস্টও পরিচালনা করেছে। তবে মূল পরীক্ষার প্রশ্নপত্র সরাসরি জেলা প্রশাসন থেকে তৈরি ও বিতরণ করা হয়।

পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া কয়েকটি কেন্দ্রে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “মেধা যাচাইয়ের এই প্রতিযোগিতামূলক পরীক্ষার খবর পেয়ে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় প্রস্তুতি নিয়েছে। শিক্ষার্থীরা নিজেকে মেধাবী হিসেবে প্রমাণ করার জন্য বিশেষ মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে।”

জেলা প্রশাসক আরও বলেন, “শিক্ষার মানোন্নয়ন করতে হলে গোড়া থেকে কাজ করতে হবে। এজন্যই এই বিশেষ পরীক্ষার আয়োজন। শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উৎসাহ দেখে সত্যিই ভালো লাগছে। অনেক প্রতিষ্ঠান আগে থেকেই মডেল টেস্ট নিয়েছে এবং সকলে আন্তরিকভাবে অংশগ্রহণ করেছে।”

সুনামগঞ্জে এই বিশেষ উদ্যোগের সূচনা হয়েছিল গত বছর শান্তিগঞ্জ উপজেলায়। সেখানে ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার উদ্যোগে পরীক্ষা চালু হয়েছিল। জেলা প্রশাসক এই সফল উদ্যোগ দেখে তা পুরো জেলায় ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। এর ফলস্বরূপ বুধবার জেলা জুড়ে শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাইয়ের বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!