1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ইসরায়েলের কাছে ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪.৩২ পিএম
  • ৫৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে প্রায় ৬৪০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ জন্য কংগ্রেসের অনুমোদন চাইছে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে জড়িত একাধিক সূত্র। খবর রয়টার্স ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।

প্রস্তাবিত এই অস্ত্র প্যাকেজে রয়েছে ৩০টি আক্রমণাত্মক হেলিকপ্টার, যার মূল্য ধরা হয়েছে প্রায় ৩৮০ কোটি ডলার। এছাড়া ৩ হাজার ২৫০টি সাঁজোয়া যান ইসরায়েলকে দিতে চায় যুক্তরাষ্ট্র, যার জন্য খরচ হবে আরও ১৯০ কোটি ডলার। বাকি ৭৫ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে হেলিকপ্টার ও ট্যাংকের যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য।

বিশ্বজুড়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেই এই প্রস্তাব এসেছে। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক এবং নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের আলোচনার প্রাক্কালে এমন সময় অস্ত্র বিক্রির পরিকল্পনার খবর প্রকাশ পেল।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটির অভ্যন্তরে অভিযান জোরদার করেছে এবং হামাসের অবকাঠামোতে হামলা চালাচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জানিয়েছেন, নিরাপদ আশ্রয়ের কোনো পথ খোলা নেই।

এদিকে, মার্কিন সিনেটে প্রথমবারের মতো কয়েকজন আইনপ্রণেতা একটি প্রস্তাব উত্থাপন করেছেন, যাতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সিনেটের অধিকাংশ ডেমোক্র্যাট অতিরিক্ত অস্ত্র বিক্রির বিরোধিতা করেছেন।

হোয়াইট হাউজ এ বিষয়ে কোনও মন্তব্য দেয়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!