1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মধ্যনগর ও দোয়ারাবাজারে পৃথক অভিযানে ২৩টি ভারতীয় চোরাই গরু আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৪২ এএম
  • ৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলায় পৃথক অভিযানে ২৩টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বেলা পৌনে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর বিকেলে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী এলাকায় সীমান্ত পিলার ১১৮৯/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৮টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য পাঁচ লাখ ষাট হাজার টাকা।

অন্যদিকে, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী এলাকায় সীমান্ত পিলার ১২৩৩/২-এস থেকে ৫০ গজ অভ্যন্তরে বাঁশতলা বিওপি কর্তৃক আটক করা হয় ১৫টি ভারতীয় গরু। এর বাজারমূল্য প্রায় বিশ লাখ নব্বই হাজার টাকা।

সর্বমোট ২৩টি গরুর সিজার মূল্য ধরা হয়েছে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!