স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ¯েœহা চক্রবর্তীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় দায়ী বাস চালককে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আল্টিমেটামের মাথায় গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৯ এর একটি অভিযানিক দল বৃহষ্পতিবার রাতে বাস চালক জাকির আলমকে গ্রেপ্তার করে। বাস চালক জাকির সিলেটের বিশ্বনাথ থানার মাহতাবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
উল্লেখ্য গত ৬ আগস্ট সুনামগঞ্জ সিলেট সড়কের বাহাদপুরপুর নামক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ¯েœহা চক্রবর্তী, টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রী আফসানা খুশীসহ তিনজন সিএনজি যাত্রীকে চাপা দেয় জাকির আলমের বাসটি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আরো দুইজন যাত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বাসচাপায় সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়।
এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল বৃহষ্পতিবার সড়ক অবরোধ করে দোষীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল। শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ির বিরুদ্ধে সড়কে অভিযানও পরিচালনা করে। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়েছিল ঘাতক বাস চালককে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের নির্ধারিত আল্টিমেটামের মধ্যেই র্যাব মূল আসামি অভিযুক্ত বাসচালক জাকিরকে গ্রেপ্তার করেছে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকবিল হোসেন বলেন, আমরা দোষীদের গ্রেপ্তারে যে আল্টিমেটাম দিয়েছিলাম সেই সময়ের মধ্যে বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিরাপদ সড়কের দাবি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি আমাদের রয়ে গেছে। এই দাবিতে আমরা জনগণকে নিয়ে আন্দোলন করে যাবো।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ বলেন, বাসচালক জাকিরকে গ্রেপ্তার করে জয়কলস হাইওয়ে পুলিশের কাছে হস্থান্তর করে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।