1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১৬ জন আটক, ২টি নৌকাও জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১১.৪৯ পিএম
  • ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গুমাই নদীতে অভিযান চালিয়ে ৩৭০ ঘনফুট বালু, ২টি বালুবাহী নৌকা এবং ১৬ জন শ্রমিককে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন— পিউরি গ্রামের আব্দুল বাতেন (৫০), রেজওয়ান (২৫), সুজন মিয়া (৩২), জয় মিয়া (২৩), রাজিবপুর গ্রামের আসলাম মিয়া (৩০), জনিতপুর গ্রামের রানা মিয়া (২৫), কিশোরগঞ্জের জসিম উদ্দিন (২৯), নেত্রকোনার সাগর মিয়া (২৪), হাবিবুর রহমান (৪০), মনির হাসান (২৭), ফিরোজ মিয়া (২২), শফিকুল ইসলাম (২৭), রাকিবুল হাসান (১৯), ওয়াসিম মিয়া (১৯), সাগর মিয়া (১৯), এবং রুমন মিয়া (১৯)।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে থানার এসআই আলমগীর হোসেন বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!