1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার

  • আপডেট টাইম :: সোমবার, ১২ মে, ২০২৫, ৯.৩০ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা কোনো ধরনের প্রচারণা, সভা-সমাবেশ, মিছিল, সম্মেলন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম চালাতে পারবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী, যা গতকাল রোববার জারি করা হয়। সংশোধিত আইন অনুযায়ী, এখন কোনো সংগঠনকেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করা সম্ভব।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ভিন্নমতাবলম্বীদের ওপর হামলা, গুম, হত্যা, নির্যাতন, ধর্ষণসহ নানা মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দেশে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে ২০২৩ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন দমনে তাদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ উঠেছে, যা দেশি-বিদেশি প্রতিবেদনে প্রমাণিত হয়েছে।

এছাড়া ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিরুদ্ধে উসকানিমূলক কার্যক্রম, রাষ্ট্রবিরোধী প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বক্তব্য এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগও প্রমাণিত হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এসব কারণে ট্রাইব্যুনাল ও আদালতে বিচারাধীন মামলাগুলোর স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সরকার দাবি করেছে, তাদের কাছে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ রয়েছে এবং জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনশৃঙ্খলার স্বার্থেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!