1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

জামালগঞ্জে উপজেলা চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে যোদ্ধাপরাধের মামলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ২.৫১ পিএম
  • ৬৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে বহুল আলোচিত উপজেলা চেয়ারম্যান শামছুল আলম তালুকদার ঝুনু মিয়ার বিরুদ্ধে আদালতে একাত্তরে মাবতাবিরোধী অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আবু ওমরের আদালতে মামলা দায়ের করেন একই উপজেলার সদরকান্দি গ্রামের আব্দুল জলিল। মামলায় এনাম উদ্দিন (৬৭) ও মজনু মিয়া (৬৫) নামক আরো দ্ইুজনকেও আসামী করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরো কয়েকজনকেও আসামী করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন ১৯৭১ সনে শামছুল আলম তালুকদার ঝুনু মিয়ার বাবা হাজী লাল মিয়া ছিলেন দুর্ধর্ষ রাজাকার। তার মালিকানাধীন লঞ্চে পাকিস্তানী হানাদার বাহিনী জামালগঞ্জে এসে হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগসহ লুটপাটে মেতে ওঠে। তার ছেলে শামছুল আলম তালুকদার ঝুনু মিয়াও এই সময়ে নির্যাতনে জড়িত ছিলেন। আসামীদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের অভিযোগ করেছেন বাদী।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোটে ড. খায়রুল কবির রোমেন। তিনি বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে উপজেলা চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!