1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাইয়া বাস বাস খাদে, আ হ ত ৩০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৫.০৭ পিএম
  • ৯৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের সদর উপজেলা মদনপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীসহ একটি বাস খাদে পড়ে হতাহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে লিমন পরিবহন নামের এই বাস ৪০ জনের বেশি যাত্রীসহ দিরাই আসছিলো। সাড়ে ৬ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ বাসটি খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির ছাদ ও বক্সে অতিরিক্ত মালামাল এবং ধারণ ক্ষমতার সে যাত্রী ছিলো। মদনপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে জানালার গ্লাস ভেঙ্গে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা। এসময় নারী শিশুসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হলে স্থানীয় তাদের সদর হাসপাতাল
সিলেট ওসমানী মেডিকেল মেডিকেল পাঠানো হয় বলে জানা যায়। তাৎক্ষণিক মুহুর্তে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বাস থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় যাত্রী দিরাই উপজেলার রফিনগর এলাকার কামরুল হাসান জানান, ঢাকা থেকে দিরাই যাচ্ছিলো বাসটি। বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিলো। বাসের উপরে নিচে ভারি মালামাল ছিল। অতিরিক্ত মালামালের কারনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে যায়।
তিনি জানার কাচ ভেঙ্গে বাস থেকে বের হন বলে জানান তিনি৷ অনেক যাত্রীর মাথা, পা, হাতে মারাত্মক জখম হয়েছে বলে জানান তিনি।
সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মুর্শেদ জানান, কেবল সদর হাসপাতালে আহত ২০ জন যাত্রী চিকিৎসা নিয়েছেন। বাকিরা সিলেটসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন বলে জানান তিনি। তবে গুরুতর আহত থাকলেও কোনো প্রাণহানি ঘটেনি বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!