1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দিরাইয়ে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১.৪৩ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে মায়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের আং সাং সুচি’র সামরিক জান্তা সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে গণহত্যা নির্যাতনের প্রতিবাদে স্মরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর আমরা দিরাইবাসীর ব্যানারে দিরাই মধ্যবাজার জামে মসজিদ প্রঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে ধর্মপ্রান মুসল্লিসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ গস্খহণ। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা নুরউদ্দিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শাহ আহলুল করিম, শায়েখ মাওলানা ছাদিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা ইলিয়াস আহমদ, হাফেজ উবায়দুল্লাহ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল হক মিয়া, কাজী নুরুল আজিজ প্রমুখ। সমাবেশে বক্তারা গণহত্যা ও নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারসহ বিশ^ নেতৃবৃন্দের হস্তক্ষেপ, আং সাং সুচি নামক মানুষ হত্যাকারীর নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ মিছিলে আংসাং সুচির ফাসি দাবি করে শ্লোগান দেয়া হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!