1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মালয়েশিয়া সাময়িক আশ্রয় দেবে রোহিঙ্গাদের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১.৩৭ পিএম
  • ৬২৯ বার পড়া হয়েছে

অনলাইন::
ব্যাপক দমন পীড়নের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সাময়িক আশ্রয় দেবে মালয়েশিয়া। আজ শুক্রবার মালয়েশিয়ার মেরিটাইম এজেন্সির পরিচালক জুলকিফলি আবু বাকার এ তথ্য জানান বার্তা সংস্থা রয়টার্সকে।

জুলকিফলি আবু বাকার বলেন, পালিয়ে আসা রোহিঙ্গারা বিশেষ অভিবাসন কেন্দ্রে থাকার সুযোগ পাবে। এসব কেন্দ্রে সাধারণত পাসপোর্ট ও ভিসা ছাড়া মালয়েশিয়ায় আসা বিদেশিদের রাখা হয়।

রুশ বার্তা সংস্থা ইতার-তাস জানায়, নৌপথ দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকারীদের সাধারণত প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু, মানবিকতার দিক বিবেচনা করে রোহিঙ্গাদের সঙ্গে তা করা হবে না। তারা সাময়িকভাবে থাকার সুযোগ পাবে। বর্তমানে মালয়েশিয়ায় এক লাখ রোহিঙ্গা অবস্থান করছে মালয়েশিয়ায়।

গত ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশিচৌকিতে হামলা চালায় উগ্রবাদীরা। ওই হামলার সূত্র ধরে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ ব্যাপক দমন অভিযান শুরু করে। সেখানে রোহিঙ্গাদের ওপর গণহত্যারও অভিযোগ পাওয়া গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!