1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সালেহ চৌধুরীকে শেষ শ্রদ্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭, ৩.৪৩ এএম
  • ৫৫৪ বার পড়া হয়েছে

অনলাইনঃ
সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মীসহ সকল পর্যায়ের সাংবাদিকরা। আজ শনিবার বিকেলে তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হলে সেখানে তার সহকর্মী সাংবাদিক, সর্বস্তরের সংবাদকর্মী এবং ভক্ত-অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানান। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সালেহ চৌধুরীর অবদানের জন পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান এবং সালাম জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

জাতীয় প্রেসক্লাবে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সরোয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদ ফরিদা ইয়াসমিন, সাংবাদিক হাসান শাহরিয়ার, বাসস’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হারুন হাবিব, বাংলাদেশ নিউজ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক সামসুদ্দিন আহমেদ পেয়ারা প্রমুখ।

এর আগে বাদ জোহর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মরহুমের বাসভবনের কাছে একটি মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সোহেল হায়দার চৌধুরী সালেহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। আগামীকাল রবিবার সুনামগঞ্জের দিরাই উপজেলায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!