1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

আজিজুস সামাদ ডনের উদ্যোগ: শোকবন্ধনের মাধ্যমে শেষ হলো মাসব্যাপী শোক কর্মসূচি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ২.১৯ পিএম
  • ৫৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আগস্ট মাসব্যাপী শোক পালন কর্মসূচি বিরাট শোকবন্ধনের মধ্যে দিয়ে শেষ হয়েছে। প্রয়াত জাতীয় নেতা, স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের জ্যেষ্টপুত্র ও সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ ডনের উদ্যোগে বৃহষ্পতিবার উপজেলা সদরে প্রায় এক কিলোমিটারব্যাপী শোকবন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। বিকেলে আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আলোচনাসভা, মিলাদ ও শিরণি বিতরণের মাধ্যমে শেষ হয় মাসব্যাপী এই শোকের অনুষ্টান। শোকবন্ধন ও আলোচনাসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী এসে উপস্থিত হন।
বৃহষ্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরেরর চিলাউড়া পয়েন্টে শোকব্যানার ও শোকব্যাজ নিয়ে শোকবন্ধনে এসে জড়ো হোন নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই চিলাউড়া পয়েন্টে থেকে আবদুস সামাদ আজাদ অডিটোরিয়াম হয়ে রাণীগঞ্জ সড়ক পর্যন্ত নেতাকর্মীরা শোকবন্ধনে এসে জড়ো হোন। সেখানে প্রায় ঘন্টাব্যাপী পথসভা শেষে বিরাট শোকর‌্যালির মাধ্যমে পৌর শহর প্রদক্ষিণ করে আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এসে শোকসভায় মিলিত হন।
উল্লেখ্য শোকের মাস আগস্ট উপলক্ষে ১ আগস্ট থেকে আজিজুস সামাদ ডন জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন। শোকের মাসের শেষ দিন তিনি জগন্নাথপুর পৌর শহরে শোকবন্ধন ও শোকসভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জগন্নাথপুর পৌর মেয়র আব্দুল মনাফের সভাপতিত্বে ও সাংগঠনকি সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আজিজুস সামাদ ডন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাব্বির মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন, সাবেক সহসভাপতি ও কলকলি ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল হাসিম, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, কার্যনির্বাহী সদস্য পাটলী ইউপি চেয়ারম্যান মো. আঙ্গুর মিয়া, সদস্য নূরুল ইসলাম, সাংকবাদিক তাজ উদ্দিন, সালাহ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাবেক সদস্যসচিব পৌর কাউন্সিলর আবাব মিয়া, পশ্চিমপাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, মীরপুর ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ছালিক আহমদ পীর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আজাদ পাভেল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!