1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়সভায় জেলা প্রশাসক: নির্মোহ ও নির্লোভ সাংবাদিকতা করতে হবে

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ আগস্ট, ২০১৭, ৫.২৯ পিএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম বলেছেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের তৃতীয় নয়ন। এই নয়নে সমাজের অসঙ্গতি দেখার পাশাপাশি সমাজের উন্নতি ও সম্ভাবনাও দেখবেন রিপোর্টার। নির্মোহ ও নির্লোভ থেকে সাংবাদিকদের নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। স্থানীয় সাংবাদিকদের সুনামগঞ্জ জেলার বিভিন্নমুখি পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি। পাশাপাশি কৃষি, সোসাল, ইকোনমিক, কালচার ও মুক্তিযুদ্ধের উপর স্থানীয় পর্যটন সম্ভাবনা বিষয়ক সংবাদ প্রকাশের অনুরোধ জানান।
বুধবার রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সকল সাংবাদিকদের সঙ্গে তার বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরো বলেন, জেলার কৃষি, কালচার, শিল্প, পর্যটনসহ সম্ভাবনার সকল খাত পত্রিকায় পাতায় তুলে ধরে এ জেলাকে এগিয়ে নিতে হবে। এতে উপকৃত হবে জেলার সাধারণ মানুষ। তারা নিজেরা পর্যটটনের উপকার ভোগ করবে।
বন্যার্তদের ত্রানের অনিয়ম নিয়ে লিখার অনুরোধ জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোথাও অনিয়ম পাওয়া গেলে সাথে সাথে আমাকে জানান, আমি ব্যবস্থা নেব। তিনি আরো বলেন, এ জেলায় স্বাধীনতার তিনটি উপত্যকা টেকেরঘাট, বাঁশতলা, ডলুরা। যা দেশের অন্য কোন জেলায় নেই। কারণ ৫ নং সেক্টরের এই তিন সাবসেক্টর মুক্তিযুদ্ধের অনন্য। সারাদেশের সাব সেক্টরগুলো ভারতের অভ্যন্তরে হলেও বাংলাদেশের অভ্যন্তরে মুক্তাঞ্চলে থেকে এখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। এটা অনন্য। সুনামগঞ্জ জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে এই জেলা সিঙ্গাপুরে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক এমরানুল হক চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ সেলিম আহমদ তালুকদার, দপ্তর সম্পাদক শামস শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান তারেক। কার্যনির্বাহী পরিষদের সদস্য ঝুনু চৌধুরী, হিমাদ্রি শেখর ভদ্র, জসিম উদ্দিন, শাহজাহান চৌধুরী, আমিনুল ইসলাম, আশিকুর রহমান পীর। ইউনিটির সদস্য মাসুক মিয়া, শাহাবুদ্দিন আহমদ, সামছুল কাদির মিছবাহ, আমিনুল হক, বিশ্বজিত সেন পাপন, রাজন মাহবুব, বিপ্লব রায়, শহিদনুর আহমেদ, রুজেল আহমদ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!