1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আজহা

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ৫.০৭ পিএম
  • ৫৭৪ বার পড়া হয়েছে

অনলা্জইন ডেক্স::
হজ মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে আগামী ২ সেপ্টেম্বর। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মমন্ত্রী মতিউর রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, “আজ বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হবিগঞ্জ, লক্ষীপুর, শেরপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জসহ প্রায় সব জেলা থেকে চাঁদ দেখার খবর এসেছে।” চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ১০ জিলহজ, অর্থাৎ ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি দেন। এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আগের দিন, অর্থাৎ ১ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। এর অর্থ, ৩১ অগাস্ট আরাফাতের ময়দানে হবে হজের মূল আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার এক লাখের বেশি মানুষের হজ পালনের কথা রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!