1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

অসামাজিক কার্যকলাপ: শিমুলবাক ইউপি চেয়ারম্যানের আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণী আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১৫ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের কালীবাড়ি মোড়ে অবস্থিত লন্ডনপ্রবাসী ইউপি চেয়ারম্যান মো. শাহীনুর রহমানের মালিকানাধীন আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তরুণ তরুণীকে আটক করেছে সদর থানা পুলিশ। জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ হোটেল সাকিব থেকে শনিবার বিকেলে তরুণ তরুণীকে আটক করে। এসময় হোটেলের রিসিপশনে ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান নিজেই উপস্থিত ছিলেন। তার হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম চলছে বলে অভিযোগ এলাকাবাসীর।
জানা গেছে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর রহমানের মালিকানাধীন হোটেল সাকিব। শনিবার বিকেলে জাতীয় জরুরি যোগাযোগ নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ হোটেলে এসে তল্লাশি শুরু করে। একটি কক্ষ থেকে তরুণ ও তরুণীকে আটক করে নিয়ে আসার সময় ইউপি চেয়ারম্যান ওই দুজনকে নিজ উপজেলার বাসিন্দা দাবি করে তাদেরকে গ্রেপ্তার না করতে পুলিশকে বাধা দেন। তবে হোটেল কক্ষে অবস্থানের জন্য ওই তরুণ ও তরুণীর কোন কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এলাকাবাসীর অভিযোগ এই হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই পাড়ার এক যুবক জানান, দীর্ঘদিন ধরে হোটেলে অবাধে নারী পুরুষ অসামাজিক কার্যকলাপ করছে। আমরা বাধা দিলেও ইউপি চেয়ারম্যান এসব মানছেন না। তাই আজ বাধ্য হয়েই আমরা ৯৯৯ নম্বরে থানায় জানিয়েছি। পরে সদর থানার ওসি তদন্ত এসে হাতেনাতে তাদেরকে ধরে থানায় নিয়ে গেছেন।
ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান বলেন, আটককৃত দুজন আমার ইউনিয়নের মানুষ। তবে তাদেরকে হোটেল কক্ষ দেওয়ার আগে ম্যানেজার ভুল করে কাগজপত্র রাখেননি। তবে আমরা কোন অসামাজিক কাজের সঙ্গে জড়িত নই।
সদর থানার ওসি তদন্ত ওয়ালী আশরাফ খান বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে হোটেল কক্ষ থেকে এক তরুণ ও তরুণীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাজ চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!