1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিপ্লবী শ্রীকান্ত দাশ ছিলেন পরীক্ষিত দেশপ্রেমিক: আল আমিন চৌধুরী

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন) বলেছেন কমরেড শ্রীকান্ত দাশ ছিলেন একজন পূর্ণাঙ মানুষ। শ্রীকান্ত দাসকে আমরা তার বইয়ের মধ্যদিয়ে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথাগুলো বঙ্গবন্ধু শ্রীকান্ত দাসের মতো মানুষজন পাশে থাকার কারণেই সাহস পেয়েছিলেন। শ্রীকান্ত দাসের মতো মানুষের ঘরে ঘরে জন্ম হওয়া প্রয়োজন। কারণ, শ্রীকান্ত দাস মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন, শিল্পী সংগ্রামী শ্রীকান্ত দাস সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে গেছেন। মরণোত্তর দেহ পর্যন্ত দান করে গেছেন দেশপ্রেমিক শ্রীকান্ত দাশ। তার এই আদর্শ আমাদের হৃদয়ে লালন করতে হবে। তাজুল মোহাম্মদ প্রণীত বইটি পড়তে হবে সবার। তবেই শিল্পী সংগ্রামী শ্রীকান্ত দাশ সম্পর্কে আমরা জানতে পারব।
রোববার (১৩আগস্ট) উপজেলা পরিষদ গণমিলনায়তনে
উদীচী’র শাল্লা শাখা আয়োজিত বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক তাজুল মোহাম্মদ প্রণীত ও সাহিত্য প্রকাশনা কর্তৃক প্রকাশিত ‘মুক্তিযোদ্ধা শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রকাশনা অনুষ্ঠানে শাল্লা শাখা উদীচী’র সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম, কমরেড অমরচাঁদ দাস,-সম্পাদক বিমান কান্তি তালুকদার, অ্যাডভোকেট সুব্রত কুমার দাস, উপজেলা শাখা খেলাঘর আসরের সভাপতি কাননবালা সরকার, বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিধান চৌধুরী, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, শাল্লা শাখা উদীচী’র সহ সভাপতি বিধান তালুকদার, শিক্ষক অনাদি তালুকদার, কমরেড শ্রীকান্ত দাসের জ্যেষ্ঠপুত্র দুরন্ত দাস প্রমুখ। প্রকাশনা অনুষ্ঠানে কমরেড শ্রীকান্ত দাশের সহধর্মিণী ছায়া রাণী দাশ, শ্রীকান্ত দাশের লণ্ডণ প্রবাসী পুত্র সুশান্ত দাশ সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই দাঁড়িয়ে শ্রদ্ধার সহিত ১মিনিট নীরবতা পালন করা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!