1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয় স্থাপন এর প্রতিশ্রুতি দিলেন মেয়র জগলুল

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭, ৪.২০ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিকে শহরের কেন্দ্রস্থলে একটি কার্যালয় স্থাপন করে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল। শনিবার সন্ধ্যায় ইউনিটির নেতারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে কার্যালয়ের জন্য জায়গা দেওয়ার অনুরোধ করেন। অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘শুধু জায়গা নয়, সাংবাদিকের কার্যাক্রম পরিচালনার জন্য আমি আফিস করে দেব।’
জগলুল আরও বলেন, ‘আপনারা যে মহৎ পেশায় আছেন সেখানে কোনো সহযোগিতা করতে পারাটাকে আমি সম্মানের মনে করি। আপনারা আমার কর্মকা-ের গঠনমূলক সমালোচনা করবেন। পাশাপাশি আমার ইতিবাচক কর্মকা-গুলোকে প্রচার করে আশা করি আমাকে ভাল কাজ করতে উৎসাহিত করবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্ন সময় মুখে ঐক্যের কথা বলি, কিন্তু বাস্তাবে তা করতে পারি না। কিন্তু আপনারা রিপোর্টার্স ইউনিটি গঠনের মধ্যদিয়ে চরম অনৈক্যর মাঝে বৃহত্তর ঐক্য স্থাপনের নজির সৃষ্টি করেছেন। এই ঐক্যের সুফল সারা সুনামগঞ্জের মানুষ ভোগ করবে বলে আমার বিশ্বাস। এই সংগঠনের মধ্য দিয়ে সাধারণ মানুষ সাংবাদিকদের কাছ থেকে আরও বেশি সেবা পাবে। সাংবাবাদিকদের পেশাদারিত্ব বিকশিত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী, কুলেন্দু শেখর দাস, মাহতাব উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল, কোষাধ্যক্ষ সেলিম আহমদ তালুকদার, দপ্তর সম্পাদক শামস শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান তারেক, কার্যনির্বাহী পরিষদের সদস্য ঝুনু চৌধুরী, শাহজাহান চৌধুরী, একেএম মহিম, একে কুদরত পাশা, হিমাদ্রী শেখর ভদ্র, আমিনুল ইসলাম, আশিকুর রহমান পীর, সদস্য শাহাবুদ্দিন আহমদ, মাসুক মিয়া, শামসুল কাদির মিছবাহ, রাজন মাহবুব, বিপ্লব রায়, আব্দুল কাইয়ুম, রুজেল আহমদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!