1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

রিপোর্টার্স ইউনিটির সাথে পীর মিসবাহ:‘সাংবাদিকদের ঐক্য থাকলে সমাজের পক্ষে বলিষ্ট ভুমিকা রাখা যায়’

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭, ১২.২০ পিএম
  • ৫১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘সুনামগঞ্জের ইতিবাচক সাংবাদিকতার সুমহান ঐহিত্য রয়েছে। আজ যারা এই পেশায় আছেন তারা সেই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছেন। এই ঐতিহ্যকে লালন করে গণমানুষের সুখ-দুঃখের কথা সাংবাদিকদের মাধ্যমে ওঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সবাইকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাই। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে তারা সমাজের নানা অসঙ্গতির ব্যাপারে বলিষ্ট ভুমিকা রাখতে পারেন। প্রেস ক্লাবকে সামনে রেখে সাংবাদিকদের আরও বৃহত্তর ঐক্যের প্রয়োজন। অতীতে আমি যেহেতু এই পেশায় যুক্ত ছিলাম, এ ব্যাপারে আমার সহযোগিতা থাকবে।’
শুক্রবার রাত ৮টায় তাঁর হাছননগরের বাসায় নবগঠিত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় পীর মিসবাহ এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী, আল-হেলাল, মাহতাব উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ সেলিম আহমদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান তারেক, কার্যনির্বাহী পরিষদের সদস্য কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদ আলম চৌধুরী, ঝুনু চৌধুরী, শাহজাহান চৌধুরী, একেএম মহিম, হিমাদ্রী শেখর ভদ্র, আমিনুল ইসলাম, আশিকুর রহমান পীর, সদস্য শাহাবুদ্দিন আহমদ, মাসুক মিয়া, শামসুল কাদির মিছবাহ, রাজন মাহবুব, আব্দুল কাইয়ুম, ফুয়াদ মনি, রুজেল আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!