1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাত্র লীগ নেতা জিসান ও তপুর উদ্যোগে শহরে শোক দিবসের পৃথক কর্মসূচি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ৩.২৫ পিএম
  • ৬৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ছাত্র লীগ নেতা জিসান এনায়েত রেজা চৌধুরীর নেতৃত্বে র‌্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জিসান এনায়েত রেজার উদ্যোগে শহরে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও অসহায় পানিবন্দী মানুষের মাঝে শিরনি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সেতু, আমিনুল ইসলাম, ওয়াসিম মাহমুদ, মেহেদী হাসান রাহি, তাপ্পি দাসগুপ্ত, প্রসেনজিত দে, মিঠুন দাস, তন্ময় সেন, পারভেজ আসলাম, শাকিল ফয়সাল, ইকরাম পীর, মো. ফয়সাল, পীর জামিল, অয়ন চৌধুরী, রোকনুজ্জামান রোকন, জনি বণিক, জাবেদ আহমেদ, নিঝুম তালুকদার, জুটন দাস, রেজোয়ান আহমেদ, মো. ফাহিম, নিকসন খান, সাগর আহমেদ, শিহাব, মিজান, মাসুম, সাগর এবং সুনামগঞ্জ সরকারি কলেজ ও সদর উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এছাড়াও মঙ্গলবার সকালে জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিব আল হাসান তপু’র নেতৃত্বে শোক র‌্যালি আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। কাজির পয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উকিলপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে সুনামগঞ্জ জেলা আ.লীগের শোকসভা স্থলে মিলিত হয়। শোকসভা শেষে সুনামগঞ্জ সরকারি কলেজের কৃষ্ণ চন্দ্র ছাত্রাবাস প্রাঙ্গণ থেকে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রাবাসের প্রিফেক্ট দেবাশীষ সরকার মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিব আল হাসান তপু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য রাজিব সেন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মহাইমিনুল ইসলাম, সাবেক সদস্য রাজু দেবনাথ, জেলা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান, নাহিন হক, মেহেদী মারুফ, সঞ্জয় কান্তি দাস, ফুজাইল জনি, মুইন আল জিহাদী, তারেক আহমদ, মাহিন আহমেদ, ইউসুফ, হোসেন, ফাহিম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!