1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বৃষ্টিপাত কমলেও ঢল অব্যাহত: নিম্নাঞ্চলে বাড়ছে দুর্ভোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ৫.৫৪ এএম
  • ৫৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বন্যাপরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো সুরমা নদীর পানি বিপৎসীমার ৬৯ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত কিছুটা কমলেও ভারতের মেঘালয় থেকে নেমে আসা যাদুকাটা, খাসিয়ামারা, চেলা ও চলতি সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। ঢলের পানিতে জেলা শহরের অন্তত ২০০ বাড়িঘরসহ নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। গত সোমবার বন্যার পানিতে ডুবে সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলায় মারা গেছে দুই শিশু। পাহাড়ি ঢল ও বর্ষণে তলিয়ে গেছে প্রায় ৫ হাজার হেক্টর রোপা আমন ধান। নষ্ট হয়েছে হাজার হেক্টর বীজতলা। ভেসে গেছে অর্ধ শতাধিক পুকুরের মাছ। তাছাড়া গ্রামীণ রাস্তাঘাট, হাটবাজারসহ নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগের মুখে পড়েছে ৬ উপজেলার কয়েক লাখ মানুষ। জেলা, উপজেলাসহ গুরুত্বপূর্ণ বাজারের সঙ্গে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিঘিœত হচ্ছে যোগাযোগ। নি¤œআয়ের ও হতদরিদ্র মানুষের ঘরে পানি প্রবেশ করায় তাদের দুর্ভোগ চরমে পৌছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীর পানি কমলেও সেই পানি চাপ সৃষ্টি করছে নি¤œাঞ্চলের লোকালয়ে। ফলে নতুন করে নি¤œাঞ্চল পাøবিত হয়ে দুর্ভোগ ডেকে এনেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানিয়েছেন দুর্যোগ কবলিত মানুষের জন্য সরকার ১০০টন চাল ও ৫লাখ টাকাসহ শুকনো খাবার বরাদ্দ দিয়েছে। পরিস্থিতি এখন উন্নতির দিকে রয়েছে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!