1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

১৮ হাজার ৬৫০ ঘরবাড়ি প্লাবিত: সরকারি ত্রাণ এসেছে ১০০ মে.টন চাল ও ৫ লাখ টাকা

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ৪.২৬ পিএম
  • ৫৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জের ৬ উপজেলায় সরকারি হিসেবে ১৮ হাজার ঘরবাড়ি প্লািবিত হয়েছে। রোপান আমনের ৬৬৫ হেক্টর বীজতলা ও ৪ হাজার ৬৩৬ হেক্টর রোপা আমন তলিয়ে গেছে। তবে বেসরকারি হিসেবে ক্ষতির পরিমাণ দ্বিগুন বলে কৃষক ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
এদিকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সুনামগঞ্জ জেলায় ১০০ মে.টন চাল ও নগদ ৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। এদিকে ঢল ও বর্ষণে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নদনদীর পানি বেড়েই চলছে। রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮২ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলায় ১২৫ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা প্রশাসনের কন্ট্রোলরোম সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়ে ১৮ হাজার ৬৫০টি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস পানিতে থৈ থৈ করছে। ডুবে গেছে গস্খামীণ রাস্তাঘাট। বিশেষ করে পানি বৃদ্ধিও কারনে রোপা আমনের বীজতলা ও রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সুনামগঞ্জ জেলায় পাহাড়ি ঢল ও বর্ষণে পরেই আমরা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে সরকারের কাছে বরাদ্দ চেয়েছিলাম। আজ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ১০০ মে.টন চাল ও নগদ ৫ লক্ষ টাকাসহ শুকনো প্যাকেটজাত খাবারও বরাদ্দ দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সকল প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!